প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
তারেক রহমান ফিরছেন: বেবিচকের সঙ্গে বিএনপির বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ পাভেল, তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বি জে শামছুল ইসলাম।
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর তাকে সংবর্ধনা জানাতে ৩০০ ফিটে জনসমাবেশের আয়োজন করবে বিএনপি।
Copyright © 2026 All rights reserved.